বাটেক্সপো সামনে রেখে বিজিএমইএর মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২তম বাটেক্সপো সামনে রেখে পোশাক পণ্যের ক্রেতা ও ক্রেতা-প্রতিনিধি এবং বাটেক্সপোর স্পন্সর বা পৃষ্ঠপোষকদের সঙ্গে গতকাল সোমবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাটেক্সপো ২০১১-এর প্রধান সমন্বয়ক সৈয়দ নুরুল ইসলাম, ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাছির ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আসন্ন বাটেক্সপোর লিড স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর, মিডিয়া পার্টনার ও কো-স্পন্সরদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, এবারের বাটেক্সপোর লিড স্পন্সর হয়েছে প্রাইম ব্যাংক ও এমজিএইচ। সাসকো গ্রুপ গোল্ড স্পন্সর ও ইসলামী ব্যাংক প্লাটিনাম স্পন্সর হয়েছে।