বাড়িভাড়া আয়ের ২৫ শতাংশে কর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া আয়ের ২৫ শতাংশে কর ছাড় পাওয়া যাবে। কোনো বাড়িওয়ালা বছরে যত টাকা ভাড়া পাবেন, এর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত রক্ষণাবেক্ষণ বাবদ খরচ দেখাতে পারবেন। এর প্রমাণ হিসেবে কোনো দলিল সংরক্ষণ না করলেও চলবে।
এ ছাড়া বার্ষিক পৌর কর ও ভূমি রাজস্ব হিসেবে যে টাকা খরচ হবে, তাতেও আনুপাতিক হারে কর রেয়াত পাওয়া যাবে। এমনকি কোনো বাড়িওয়ালা যদি গৃহঋণ নিয়ে বাড়ি করেন, তাহলে প্রতি মাসে কিস্তি হিসেবে যে টাকা পরিশোধ করবেন, তাও করের বাইরে থাকবে। এ ছাড়া কোনো মাসে বাড়ি বা ফ্ল্যাট খালি থাকলে সেই মাসের ভাড়া খরচ হিসেবে দেখালেও কর রেয়াত মিলবে।
বাড়িভাড়া বাবদ মাসে ২৫ হাজার টাকার বেশি পেলে তা ব্যাংক হিসাবে রাখতে হবে। আর বাড়িভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি হলে ভাড়াটিয়ার কাছে অবশ্যই বাড়িওয়ালার নিজের কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) অনুলিপি জমা দিতে হবে।