বাড্ডায় ইজিবিল্ডের প্রথম আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিভিসি, স্যানিটারি ফিটিংস, কাস্ট আয়রন ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির জন্য রাজধানীর বাড্ডায় ইজিবিল্ড নামে নতুন একটি রিটেইল চেইন শপের উদ্বোধন করা হয়েছে। আরএফএলের পরিচালক আর এন পাল বাড্ডার হল্যান্ড সুপার মার্কেটে সম্প্রতি এ আউটলেট উদ্বোধন করেন। আরএফএল প্লাস্টি​কসের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মণ্ডল, প্রধান বিপণন কর্মকর্তা আ ম মুনীম, ইজিবিল্ডের উপব্যবস্থাপক ওমর খালিদ, ব্র্যান্ড ম্যানেজার মো. এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি