বাণিজ্য বাড়াতে ভারত সীমান্তে অবকাঠামো উন্নয়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে হলে সীমান্ত অভিমুখী ভারতীয় অংশে সড়ক যোগাযোগ-ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে।ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল সীমান্তে গত শনিবার উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এক বৈঠকে এ কথা বলা হয়।বৈঠকে বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্য গতিশীল করতে বাংলাদেশ সীমান্তে প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও তা ভারতের পেট্রাপোল সীমান্তে প্রায় অনুপস্থিত। যেমন: বাংলাদেশের বেনাপোলে ৪২টি সুরক্ষিত গুদামঘর থাকলেও পেট্রাপোল সীমান্তে তা নেই। যে কারণে পেট্রাপোলে এখনো খোলা আকাশের নিচেই রাখতে হয় পণ্য। সেখানে ওয়েব্রিজ এবং পণ্য পরীক্ষার গবেষণাগারসহ আমদানি-রপ্তানিকারকদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই।বৈঠকে বাংলাদেশের পক্ষে বেনাপোলের কমিশনার অব কাস্টম মো. হাফিজুর রহমান, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের বাণিজ্যসচিব ওমর ফারুক, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।অন্যদিকে, ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজিএফটি) অনুপ কুমার পূজারি, শুল্ক কমিশনার জয়প্রকাশ, ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর সেন, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আঞ্চলিক পরিচালক সালিম পঙ্গাধরন, কলকাতা চেম্বারের সভাপতি শ্যামসুন্দর আগরওয়াল উপস্থিত ছিলেন।