বাণিজ্য বিরোধ নিষ্পত্তি নিয়ে বিয়াক ও এসকেএফের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ থেকে) বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) কর্মকর্তা মাহবুবা রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ (রুমী) আলী এবং এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন, পরিচালক আতিকুর রহমান ও পরিচালক (অর্থ) কামরুল হাসান

এসকেএফ বাংলাদেশ লিমিটেড বিকল্প পদ্ধতিতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির (এডিআর) বিষয়ে গত রোববার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।
বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ (রুমী) আলী এবং এসকেএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন সমঝোতা স্মারকটিতে সই করেন। এ সময় এসকেএেফর পরিচালক আতিকুর রহমান ও পরিচালক (অর্থ) কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সমঝোতার ফলে এসকেএফ বাংলাদেশ কখনো বাণিজ্যিক বিরোধের মুখে পড়লে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির মাধ্যমে তা সমাধানে সেবা দেবে বিয়াক। বিজ্ঞপ্তি।