বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি দল আজ নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনের জন্য বিদ্যমান তদারকি দলগুলো বাতিল করে নতুন আটটি দল গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বুধবার থেকে এসব দল বাজার তদারকি কার্যক্রম শুরু করবে।আগামী ডিসেম্বর পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এই আটটি তদারকি দল কাজ করবে।বাণিজ্য মন্ত্রণালয় জানায়, উৎপাদনকারী কারখানা, সব ধরনের পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এসব দল। পরিদর্শনের সময় বাজারে কোনো অস্বাভাবিক অবস্থা কিংবা পরিস্থিতি লক্ষ্য করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নিতে পারবে তারা। তা ছাড়া এসব দল বাজার পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবের নেতৃত্বে এসব তদারকি দল কৃষি, স্বরাষ্ট্র, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন, এফবিসিসিআই এবং ট্যারিফ কমিশনের প্রতিনিধি থাকবেন। ২০১১ সালের ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ’-এর আওতায় এসব দল বাজারে কাজ করবে।