বাণিজ্য মেলা শুরু, শেষ হয়নি স্টলের সাজসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে গতকাল। তবে এখনো মেলা প্রাঙ্গণে অনেক কাজই বাকি রয়েছে। উদ্বোধনের দিন বিকেলে একটি প্যাভিলিয়ন সজ্জার কাজ চলছে  প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে গতকাল। তবে এখনো মেলা প্রাঙ্গণে অনেক কাজই বাকি রয়েছে। উদ্বোধনের দিন বিকেলে একটি প্যাভিলিয়ন সজ্জার কাজ চলছে প্রথম আলো

রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
তবে মেলা শুরু হলেও এখন পর্যন্ত মেলায় অংশ নেওয়া অনেক স্টলেরই সাজসজ্জার কাজ শেষ হয়নি। গতকাল অনেক স্টলই সাজাতে দেখা গেছে। এ জন্য মেলা প্রাঙ্গণে এখনো যত্রতত্র ইট, বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী পড়ে রয়েছে।
অবরোধ ও নির্বাচনের কারণে এবার তা ১০ দিন পিছিয়ে দেয় সরকার। দেরিতে শুরুর কারণে এবার মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রবেশমূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়ানো হয়েছে। প্রাপ্তবয়স্কদের টিকেটমূল্য এবার ৩০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় বাংলাদেশসহ ১২টি দেশের ৪৭৩টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশগুলো হচ্ছে ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক ও সিঙ্গাপুর।
সরকারি আইনশৃঙ্খলার পাশাপাশি বিজিবি ও বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া রয়েছে ১২০টি সিসি ক্যামেরা।