বাণিজ্য মেলায় বিকাশ গ্রাহকদের সুযোগ

মোবাইল ফোনে বিকাশ ওয়ালেট খুললেই বিনা মূল্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করতে পারবেন গ্রাহকেরা। এ জন্য গ্রাহককে মেলার প্রধান ফটকে ১ ও ২ নম্বর গেটের সামনে বিকাশ কাউন্টারে যেতে হবে। পাশাপাশি বিকাশ ওয়ালেট আছে, এমন গ্রাহকেরা বিকাশ দিয়ে বাণিজ্য মেলার টিকিট কাটলে ১০ টাকা ফেরত পাবেন।
বিকাশ ওয়ালেট খুলতে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মূল ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে গ্রাহককে। তবে ছবি না থাকলে মেলার ফটকেই ছবি তোলার ব্যবস্থা করেছে বিকাশ কর্তৃপক্ষ ।
এ ছাড়া মেলার ভেতরে টাকা ওঠানোর জন্য বিকাশের দুটি বুথ রয়েছে। বিকাশ ওয়ালেট রয়েছে এমন দর্শনার্থীরা সেখান থেকে প্রয়োজনে টাকা তুলতে পারছেন।
শুধু নগদ টাকার লেনদেনই নয়, বিকাশের মাধ্যমে বাণিজ্য মেলায় বিভিন্ন স্টলে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা।
বিকাশের মুখপাত্র জাহেদুল ইসলাম বলেন, বিকাশ ওয়ালেট দিয়ে বিনা মূল্যে প্রবেশের পাশাপাশি কোনো গ্রাহকের নগদ টাকা প্রয়োজন হলে তিনি অন্য যেকোনো বিকাশ ব্যবহারকারীর কাছ থেকে টাকা এনে মেলা প্রাঙ্গণে বিকাশ বুথ থেকে টাকা তুলতে পারবেন।