বাণিজ্য মেলার সময় সাত দিন বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠানরত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১০-এর (ডিআইটিএফ) সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান মেলার এ বর্ধিত সময়সীমা অনুমোদন করেছেন। মাসব্যাপী এ মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা এখন ৭ ফেব্রুয়ারি শেষ হবে। মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর আবেদন এবং জনসাধারণের বিপুল আগ্রহের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিজ্ঞপ্তি।