বাণিজ্য মেলায় গোল্ডেন হার্ভেস্টের মিনি প্যাভিলিয়ন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্প্রতি হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্টের মিনি প্যাভিলিয়ন (৩১ নম্বর) উদ্বোধন করা হয়েছে। প্যাভিলিয়নটির উদ্বোধন করেন গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানী। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আহমেদ মেহেদী সামদানী ও মহিউস সামাদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট তারিক রিজভী উপস্থিত ছিলেন। গোল্ডেন হার্ভেস্টের উত্পাদিত পণ্যসামগ্রী অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম, কানাডা, পর্তুগাল ও ফ্রান্সে রপ্তানি হয়। এসব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে বিফ বার্গার, চিকেন বার্গার, চিকেন নাগেটস, ফ্রেন্স ফ্রাই, চাপাতি, প্লেইন পুরি, রাইস রুটি, পরাটা, শিঙাড়া, ভেজিটেবল সমুচা, ভেজিটেবল স্প্রিং রোল, ফিশবল ইত্যাদি।ঢাকার বিভিন্ন সুপার শপ ও মিনি মলগুলোতেও এসব পণ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।