বাণিজ্য মেলায় পুরস্কার পেল ৪৪ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ৪৪ প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।
এর মধ্যে সাধারণ প্যাভিলিয়নে কারুপণ্য রংপুর লিমিডেট ও ইসলামী ব্যাংক; সাধারণ সংরক্ষিত প্যাভিলিয়নে বেসিক ব্যাংক, সংরক্ষিত মিনি প্যাভিলিয়নে বিশেষ পুরস্কার পেয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
সাধারণ স্টলে অনটেল, ইস্ট এশিয়ান লিমিটেড, রানা টেক্সটাইল, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, স্মার্ট সক্স, এপেক্স ফোম ও মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল; ফুড স্টলে হারভেস্ট রিচ পোলট্রি ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ লিমিটেড, মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট ও ইওন ফুডস।
মহিলা উদ্যোক্তায় মা এন্টারপ্রাইজ, ব্রিন্তা জুট হ্যান্ডিক্রাফটস ও অজানা মাশরুম ফুড প্রডাক্টস; অনগ্রসর জনগোষ্ঠীতে বনানী টেক্সটাইল, বৈশাবি হ্যান্ডিক্রাফটস ও মণিপুরী টান্ট অ্যাম্পুরিয়াম; নবীন উদ্যোক্তা বা রপ্তানিকারকে রেনু হ্যান্ডিক্রাফটস।
বিদেশি প্রিমিয়ার স্টলে যুক্তরাষ্ট্রের জর্ডানা কালার কসমেটিকস, তুরস্কের ইস্তাম্বুল ক্রিস্টাল সান, ভারতের ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজ ও এম কে ইলেকট্রিক।
প্রিমিয়ার প্যাভিলিয়নে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, হাতিল কমপ্লেক্স, আখতার ফার্নিচার, সিঙ্গার, ক্লাসিক্যাল হোমটেক্স, পারটেক্স ফার্নিচার, ম্যাক্স ইন্ডাস্ট্রিজ, নাদিয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, রংপুর ফাউন্ট্রি লিমিটেড ও এশিয়ান টেক্সটাইল। প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে আবদুল মোনেম লিমিটেড, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ ও রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ এবং প্রিমিয়ার স্টলে প্রিন্স ফুড প্রডাক্টস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, হামদর্দ ল্যাবরেটরিজ ও প্রাণ বেভারেজ পুরস্কার পেয়েছে।