বাণিজ্য সংগঠন বাংলাদেশ ক্লথ মার্চেন্টস সমিতির নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসো-সিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে প্রবীর কুমার সাহা সভাপতি, সুবলচন্দ্র সাহা জ্যেষ্ঠ সহসভাপতি, আলী আকবর ভূঁইয়া প্রথম সহসভাপতি, মোহাম্মদ মুসা দ্বিতীয় সহসভাপতি ও ছাইদুর রহমান মোল্লা তৃতীয় সহসভাপতি হয়েছেন।নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এ সি ধর রোডে অবস্থিত সংগঠনের স্থানীয় কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় তাঁদের আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য রহমতউল্লাহ সংগঠনটির সভাপতিসহ নতুন পর্ষদের নাম ঘোষণা করেন।সমিতির নতুন কমিটির সদস্যরা হলেন: মুহাম্মদ আইয়ুব, মো. হাবীব ইব্রাহিম, বেলায়েত হোসেন, আবদুল লতিফ মিয়া, মো. আবদুস সোবহান, কৃষ্ণ ধন সাহা, মো. দেলোয়ার হোসেন, মো. নেছারউদ্দিন মোল্লা, মো. আক্তারুজ্জামান ও সুনীল কুমার সাহা।