বাণিজ্য সংগঠনের খসড়া নীতিমালায় মতামত চাওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য সংগঠনগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারে—এমন একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা ২০১১’ নামে খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। খসড়া নীতিমালাটি যেকোনো ব্যক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mincom.gov.bd দেখতে পাবেন। এ বিধিমালা সম্পর্কে কোনো মতামত থাকলে আগামী ৫ আগস্ট পর্যন্ত [email protected] ই-মেইলে বা ০২-৭১৬১৬৭৯ নম্বর ফোনে জানানো যাবে।দেশের বাণিজ্য সংগঠনের প্রচলিত বিধিমালায় সংস্কার আনার জন্য নতুন বিধিমালার এই খসড়া প্রণয়ন করা হয়েছে।