বাণিজ্য সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজাজ ডিসকভার ১৫০এফ মোটরসাইকেলের বাজারজাত শুরু করল উত্তরা মোটরস
বাজাজ ডিসকভার ১৫০এফ মোটরসাইকেলের বাজারজাতকরণ শুরু করেছে উত্তরা মোটরস লিমিটেড। সম্প্রতি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চার স্ট্রোক ডিটিএস-আই ইঞ্জিনের ওই মোটরসাইকেলের বাজারজাতকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কোম্পানির হেড অব বিজনেস প্ল্যান নাইমুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসাইনসহ অন্য পরিচালকেরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে অটোমোবাইল সেক্টরের শীর্ষস্থানীয় মোটরসাইকেল আমদানিকারক, সংযোজনকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রীত বাজাজ মোটরসাইকেল দীর্ঘ চার দশক ধরে বাজারজাত ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে আসছে। বিজ্ঞপ্তি।

চাঁদপুরে যমুনা ব্যাংকের ৯৯তম শাখার উদ্বোধন
চাঁদপুরে কুমিল্লা রোডের মিয়া ম্যানসনে সম্প্রতি যমুনা ব্যাংকের ৯৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভরসা। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমদসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

বিপিসিএল, ইডকল এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে সিন্ডিকেট ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপিসিএল কর্তৃক পেট বোতল রিসাইকেল প্ল্যান্ট স্থাপনে অর্থায়নের উদ্দেশ্যে হোটেল আমারি ঢাকাতে সম্প্রতি বিপিসিএল, ইডকল এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে ৫৫ কোটি ২ লাখ টাকার সিন্ডিকেট ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং বিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ওই তিনটি প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।