বাণিজ্য সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পর্যটন মেলার শেষ দিন আজ 
বন্দরনগরী চট্টগ্রামে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট-২০১৫’-এর শেষ দিন আজ শনিবার। গত বৃহস্পতিবার দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মেলার উদ্বোধনকালে রাশেদ খান মেনন বলেন, পর্যটনশিল্পের উন্নয়নে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও তিন পার্বত্য জেলার যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, দ্য পেনিনসুলা চিটাগং হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন প্রমুখ বক্তব্য দেন। সপ্তম এই আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটর। ইউএস-বাংলা এয়ারলাইনস ও ট্যুরিজম মালয়েশিয়া মেলার সহযোগী প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এ মেলা। বিজ্ঞপ্তি।


বার্জার পেইন্টসের সেলস ডিপোর কার্যক্রম শুরু
ক্রেতাদের কাছে দ্রুত কাঙ্ক্ষিত রং ও সর্বোচ্চ সেবা পৌঁছানোর অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা-১-এ ১৩তম সেলস ডিপোর ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ডিপোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহসীন হাবিব চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস ট্রেড) সালাউদ্দীন আবু নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


সনি অ্যাকশন ক্যামের সেমিনার সম্পন্ন
র্যাং গ্স ইলেকট্রনিকস লিমিটেডের সনি অ্যাকশন ক্যাম (ওয়ার্ল্ড স্মলেস্ট মাল্টিপারপাস ভিডিও ক্যামেরা) বিষয়ে গত সোমবার রাজধানীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের তৌফিক আজিজ সেমিনার হলে সনি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রশিক্ষক অরভিন ফার্নান্ডেজ ওরসুয়ার পরিচালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এ সময় র্যাং গ্স ইলেকট্রনিকসের উপমহাব্যবস্থাপক, বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান তানভীর হোসেন, বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ জানে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাগত ভিডিওগ্রাফার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।