প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ক্লাবে গত শুক্রবার ‘ডায়মন্ড ওয়ার্ল্ড প্রিভিলেজ কার্ড’-এর উদ্বোধন করা হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্রেতা, গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ওই কার্ডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রিভিলেজ কার্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্রেতারা পাবেন দেশের সেরা ৬০টি ব্র্যান্ডের পণ্যে বিভিন্ন হারে ডিসকাউন্টের সুবিধা। ভবিষ্যতে আমরা এই সংখ্যা আরও বাড়াব।’ বিজ্ঞপ্তি।