ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমান শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য সহযোগিতা ফোরামে (এপিটিএফএফ) অংশগ্রহণের জন্য ঢাকা ত্যাগ করেছেন। ইউএনএসকাপ ও এডিবি যৌথভাবে এই ফোরামের আয়োজন করেছে। আইসিসিবির সভাপতি ফোরামের এসএমইবিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করবেন। এ ছাড়া একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। আইসিসিবির মহাসচিব আতাউর রহমানও ফোরামে যোগদান করবেন।প্রতিবছরের মতো এ বছরও মধ্য এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেবেন। স্বল্পোন্নত ও সমুদ্রবন্দরবিহীন এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতাসংক্রান্ত অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ই এর উদ্দেশ্য। ফোরাম শেষ করে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান আগামী ১ নভেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।