বাণিজ্য সালিস নিয়ে বিয়াকের সংলাপ
আন্তর্জাতিক বাণিজ্যিক আরবিট্রেশনে (সালিসি) আন্তর্জাতিক আইন ও স্থানীয় আইনের পারস্পরিক ভূমিকাবিষয়ক এক সংলাপ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত এই সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সাবেক সলিসিটর জেনারেল ড. গাভান গ্রিফিথ এও কিউসি। বিয়াকের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী স্বাগত বক্তব্য দেন এবং প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন সংলাপ সঞ্চালনা করেন।
সংলাপে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, কে এম হাসান ও সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি আওলাদ আলী, প্রবীণ আইজনীবী রফিক-উল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান ও ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।