বাণিজ্যসচিব এসকাপ কমিটির চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কমিশনের (ইউএনএসকাপ) কমিটি অব হোল-১১ (কাউ-১১)-এর চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।সিঙ্গাপুরের রাজধানী ব্যাংককে চলমান ইউএনএসকাপের ৬৮তম অধিবেশনে গোলাম হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়। আজ বুধবার এই অধিবেশন শেষ হচ্ছে।অধিবেশনের চারটি গুরুত্বপূর্ণ সভায় বাণিজ্যসচিব সভাপতিত্ব করেন। তিনি স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। বিজ্ঞপ্তি।