বাণিজ্যিক কার্যক্রম শুরু করল ইজি ফ্লাই এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মালিকানাধীন কার্গো এয়ারলাইন বা পণ্যবাহী বিমান ইজি ফ্লাই এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। গতকাল রোববার কক্সবাজার-যশোর পথে উড্ডয়নের মধ্য দিয়ে শুরু হলো সংস্থাটির পণ্য পরিবহন কার্যক্রম। ইজি ফ্লাই এক্সপ্রেস প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। কর্ণফুলী গ্রুপ ২০১৪ সালে গেটকোর কাছ থেকে এটি কিনে নেয়। নতুন ব্যবস্থাপনায় কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হেদায়েত উল্লাহ ও রাশিদা চৌধুরীর স্মরণে তাঁদের নামের আদ্যক্ষর নিয়ে কার্গো পরিবহন সংস্থাটির নাম দেওয়া হয় এইচআর কর্ণফুলী। আর কর্ণফুলী গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে।
বিজ্ঞপ্তি