বাণিজ্যিক বিরোধে মধ্যস্থতার বিষয়ে বিয়াকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিডরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্যে মধ্যস্থতার বিষয়ে তিন দিনব্যাপী এক মেডিয়েশন সার্টিফিকেট কোর্স গত সোমবার শুরু হয়েছে।
ঢাকায় সোনারগাঁও হোটেলে আয়োজিত এই কোর্স পরিচালনা করছেন সিডরের প্রশিক্ষক এন্ডি গ্রসম্যান ও জন কুইলটার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াকের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী। কোর্সটিতে ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
যেসব প্রশিক্ষণার্থী কোর্সটি সফলতার সঙ্গে সম্পন্ন করবেন ও পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা দেশে প্রথম সনদধারী মধ্যস্থতাকারী হিসেবে স্বীকৃতি পাবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যে বিরোধ নিষ্পত্তির জন্য সালিসির পাশাপাশি মধ্যস্থতাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞপ্তি।