বাণিজ্যে অর্থায়ন নিয়ে জনতা ব্যাংকে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন বিষয়ে দুই সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। এতে ব্যাংকের ২২ জন কর্মকর্তা অংশ নেন।প্রশিক্ষণ কোর্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জনতা ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (ডিএমডি) তপন কুমার ঘোষ। কোর্সটি সমন্বয় করেন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সদস্য শিপ্রা বিশ্বাস। বিজ্ঞপ্তি।