বাণিজ্যে অর্থায়ন বিষয়ে কমার্স ব্যাংকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যে অর্থায়ন বিষয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক সম্প্রতি একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কোর্সে বৈদেশিক বিনিময় বিভাগের কর্মকর্তারা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাদেক মো. সোহেল প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) আফজাল হোসাইন খান এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি