বাদামতলী বাজার ফরমালিনমুক্ত করা হবে শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার পুরান ঢাকার ‘বাদামতলী ফল আড়তদার সমবায় বাজার’ ফরমালিনমুক্ত ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।কাল শনিবার এ বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে। বাজার কমিটির হাতে ফরমালিন শনাক্তকারী যন্ত্র হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ উপস্থিত থাকবেন।