বান্দরবানে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনের এক প্রশিক্ষণ কোর্স গত মঙ্গলবার শেষ হয়েছে। বান্দরবান উইমেন চেম্বার ও এসএমই ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে অংশগ্রহণকারী ৩০ জন ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তার মধ্যে ১৭ জনকে বিভিন্ন ব্যাংক ১৮ লাখ ৭০ হাজার টাকার এসএমই ঋণ দেয়।সদর উপজেলা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ সোনালী, কৃষি, পূবালী ও জনতা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোর্সে প্রশিক্ষণ দেন ফয়জুন নাহার। প্রশিক্ষণার্থী শিল্পী সরকার, চার্লি মারমা ও ঊর্মি চৌধুরী বক্তব্য দেন।