বান্দরবানে ১০ দিনের তাঁতবস্ত্র মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের রাজার মাঠে গতকাল বুধবার ১০ দিনব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে।
উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও উদ্যোক্তা উন্নয়ন পরিষদ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোমাং রাজা উচপ্রু চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ও পৌরসভার চেয়ারম্যান জাবেদ রেজা, ও উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভানেত্রী ডনাইপ্রু নেলী। সভাপতিত্ব করেন উইমেন চেম্বার্সের সভানেত্রী লাল ছানি লুসাই।