বান্দরবানের আলীকদমে কৃষিপণ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আজ রোববার দুই দিনব্যাপী কৃষিপণ্য মেলা শুরু হচ্ছে।বেসরকারি সংস্থা সিএইটিডিএফ-ইউএনডিপি ও গ্রাউসের সহযোগিতায় স্থানীয় উপজেলা প্রশাসন মেলাটির আয়োজন করছে। মেলায় পাহাড়ে ও সমতলে উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্যের ব্যাপক সমাহার ঘটবে বলে উদ্যোক্তারা আশা করছেন। এ ছাড়া মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন এবং দর্শনার্থীদের কৃষি তথ্যসেবা ও কৃষিশিক্ষা সম্পর্কে অবহিত করা হবে।