বাফার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের (বাফা) নির্বাচনে সম্মিলিত ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। গত শনিবার ঢাকা ও চট্টগ্রামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাহবুবুল আনাম ও আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ ১৯ জন পরিচালক পদের সব কটিতে বেসরকারিভাবে জয়ী হন। সচেতন ফোরামের প্রার্থীরা একটিতেও জয়লাভ করেননি। নির্বাচন কমিশনার আতাউল করিম চৌধুরী গতকাল প্রথম আলোকে জানান, প্রাথমিক ফলাফলে সম্মিলিত ঐক্য পরিষদের ১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন। ২৭ আগস্ট চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। মোট ৭৭০ জন ভোটারের মধ্যে ৬৩৭ জন ভোট দেন। নির্বাচনে ঐক্য পরিষদ ও সচেতন ফোরাম নামে দুটি প্যানেলের ব্যানারে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বাইরে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।