বাফায় প্রশাসক নিয়োগ করা হয়েছে
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনে (বাফা) প্রশাসক নিয়োগ করেছে সরকার। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে একই মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইদুর রহমান সেলিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাণিজ্য সংগঠনের পরিচালক মো. তাসকিন হক সিদ্দিকী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাফাকের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচনের সব আয়োজন করলেও আদালতে একাধিক মামলা থাকায় তা সম্পন্ন হয়নি। আবার লাইসেন্সের শর্ত হিসেবে নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা হয়নি। তাই অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সমিতিতে প্রশাসক বসানো হয়েছে।আদেশে বলা হয়েছে, প্রশাসককে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ পাঁচ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করে নির্বাচন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।