বাফেডার ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) ১৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সমিতির ঢাকার কাকরাইলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার দত্ত, এনসিসি ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিন, ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানসহ সদস্য ব্যাংকগুলোর নির্বাহীরা উপস্থিত ছিলেন।সভায় বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকার্স সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদপূর্ণ ও গৃহীত স্থানীয় রপ্তানি বিল দ্রুত পরিশোধের জন্য ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হয়। এ ছাড়া কোনো বিতর্কিত বিল থাকলে তা বাফেডার আরবিট্রেশন কমিটির মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।এ সভায় আরবিট্রেশন কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: এনসিসি ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিন, ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল আলম, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ভানু রায় চৌধুরী, জনতা ব্যাংকের জিএম মো. মঞ্জুরুল ইসলাম ও সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।