বাফেদার চেয়ারম্যান হলেন নূরুল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরুল আমিন
নূরুল আমিন

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান ভাইস চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের এমডি আবদুস সালাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাফেদার সভায় তাঁদের ২০১৫-১৬ সাল মেয়াদে অর্থাৎ দুই বছরের জন্য নির্বাচিত করা হয়। বাফেদার নতুন নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত, অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার, রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিন, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার ও সাউথ ইস্ট ব্যাংকের এমডি সহিদ হোসেন।

বিজ্ঞপ্তি