বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০১২-১৪ কার্যবছরের কার্যনির্বাহক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীও আবার সাধারণ সম্পাদক হয়েছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার সমিতির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুজন সদস্য বাদে বারকাত-তৌফিক প্যানেলের সব প্রার্থী বিভিন্ন পদে জয়ী হন। তাঁরা হলেন: সহসভাপতি পদে এম এ সাত্তার ভূঁইয়া, জামালউদ্দিন আহমেদ, শামীমা আখতার, মো. আলী আশরাফ ও মোয়াজ্জেম হোসেন খান; কোষাধ্যক্ষ মসিহ্ মালিক চৌধুরী, যুগ্ম সম্পাদক সেলিম রায়হান ও বদরুল মুনির এবং সহসম্পাদক শাহ মো. আহসান হাবীব, সাদিকুর রহমান ভূঁইয়া, মোজাম্মেল হক, মোহাম্মদ মঈন উদ্দিন ও আসজাদুল কিবরিয়া।এ ছাড়া কার্যনির্বাহক সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন খোন্দকার ইব্রাহিম খালেদ, হান্নানা বেগম, মনজু আরা বেগম, এ জেড এম সালেহ্, মো. আইনুল ইসলাম, মীর হাসান মোহা. জাহিদ, শফিক উজ জামান, লিয়াকত হোসেন মোড়ল, মোস্তাফিজুর রহমান সরদার, মাহতাব আলী রাশেদী, আমির হোসেন, তোফাজ্জল হোসেন মিয়া, মনিরুল ইসলাম ও মেহেরুননেছা।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নাজমুল বারী।