বারভিডার নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্লাহ ডন। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি হলেন। ৪ ফেব্রুয়ারি বারভিডার ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। পরে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় হাবিব উল্লাহ ডন সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া মহাসচিব পদে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সহসভাপতি পদে এম হুমায়ূন মাহমুদ, রায়হান আজাদ ও জাফর আহমেদ নির্বাচিত হয়েছেন। এ সংগঠনে মোট ২৫ সদস্যের কার্যনির্বাহী পর্ষদ রয়েছে। বিজ্ঞপ্তি