বারভিডার নতুন কমিটি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাবিব উল্লাহ ডন ও মাহবুবুল হক চৌধুরী। সম্প্রতি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন খাতের ব্যবসায়ীদের বাণিজ্য সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।নতুন কমিটিতে সহসভাপতি পদে মোস্তাফিজুর রহমান, রায়হান আজাদ ও জাফর আহমেদ; যুগ্ম মহাসচিব পদে আবু হোসেন ভুইয়া; কোষাধ্যক্ষ আনিসুর রহমান ও যুগ্ম কোষাধ্যক্ষ রিয়াজুর রহমান; সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমামুল হাসান, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মো. সাদেক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মনির হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন আবুল হোসেন, আবদুস শহীদ কবির, আসলাম সেরনিয়াবাত, এস এম ইসহাক, খলিল উল্লাহ, জাকির ইকবাল, জসীম উদ্দিন, নজরুল ইসলাম, ফয়সাল কবির, মনির মো. শরীফুল ইসলাম চৌধুরী, মাসুদ আলম, সাইফুল ইসলাম ও হেলাল মো. জুনায়েদ।