বারভিডার নতুন সভাপতি মান্নান চৌধুরী, মহাসচিব আবদুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল মান্নান চৌধুরী সভাপতি ও মো. আবদুল হামিদ মহাসচিব নির্বাচিত হন।মো. হাবিবুর রহমান, এম হুমায়ুন মাহমুদ ও মো. গিয়াসউদ্দিন চৌধুরী বারভিডার সহসভাপতি নির্বাচিত হয়েছেন। মো. রায়হান আজাদ যুগ্ম মহাসচিব, মো. ফারুক কোষাধ্যক্ষ, মো. আবদুল ওয়াহিদ যুগ্ম কোষাধ্যক্ষ, তৌহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।এ ছাড়া মশিউর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, এ এন এম ফয়সাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এবং আতিয়াল হাসান চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।বারভিডার নতুন কার্যনির্বাহী সদস্যরা হলেন—শাহ মোশাররফ হোসেন, মো. হাবিব উল্লাহ, মো. রেজাউল করিম, মো. শাজাহান তালুকদার, আনোয়ার হোসেন, মোহাম্মদ সায়েম, রফিকুল ইসলাম মোস্তাক, মোহাম্মদ সাদেক, আবুল কালাম আজাদ, এ বি এম আনিসুজ্জামান, মোহা. আবু ইউসুফ, বেলাল উদ্দিন চৌধুরী ও মো. সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি।