বারিধারা লেকসাইড পার্কে সিটি ব্যাংকের অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক ও বারিধারা সোসাইটির মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় আগামী ৫ বছর সিটি ব্যাংক বারিধারা লেকসাইড পার্কের উন্নয়নে সহায়তা দেবে। সিটি ব্যাংক ইতিমধ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় পার্কটির সংস্কার করে এক নতুন রূপ দিয়েছে। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ ও বারিধারা সোসাইটির সাবেক সহসভাপতি আবদুর রউফ চুক্তিতে স্বাক্ষর করেন। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ, বারিধারা সোসাইটির সভাপতি এম এহসানুল হক, সাধারণ সম্পাদক মনজুর উদ্দিন আহমেদ প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি