বারিধারায় হোলসিমের ল্যাবরেটরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ড-ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি হোলসিম বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বারিধারা করপোরেট অফিসে কংক্রিট ইনোভেশন ও অ্যাপ্লিকেশন সেন্টার নামে আন্তর্জাতিক মানের একটি ল্যাবরেটরি উদ্বোধন করেছে। ল্যাবরেটরির উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এ সময় হোলসিম গ্রুপের দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল হেড এইডেন জন লেইনাম, হোলসিম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রজনিশ কাপুর, গ্রাহকসেবা কেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন খন্দকারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।এই ল্যাবের মাধ্যমে গ্রাহকদের সার্বক্ষণিক কংক্রিটসংক্রান্ত সেবা প্রদান যেমন—পণ্যের ও কাজের গুণগত মান পরীক্ষা, কাজের উপযোগিতা ও কংক্রিট মিক্স-ডিজাইনসহ নির্মাণকাজে সব ধরনের পরীক্ষার সুবিধা দেওয়া হবে। প্রকৌশলী, স্থপতি ও কংক্রিট বিশেষজ্ঞরা এখানে গবেষণাকর্মসহ সব ধরনের কংক্রিটসংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করতে পারবেন। বিজ্ঞপ্তি।