বার্কলেস ৪৭ কোটি ডলারের জরিমানার মুখে পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানকারী বহুজাতিক কোম্পানি বার্কলেস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৭ কোটি ডলারের জরিমানার মুখে পড়তে চলেছে।যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা দ্য ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন (এফইআরসি) কোম্পানিটিকে বড় অঙ্কের এই জরিমানা করার হুমকি দিয়েছে। ২০০৬-০৮ সালে আরও চার ট্রেডার বা কারবারির সঙ্গে যোগসাজশের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার জ্বালানি বাজারে বিদ্যুতের দাম নিয়ে কারসাজি করার অভিযোগের ভিত্তিতে এফইআরসি বার্কলেসকে জরিমানা করতে যাচ্ছে। এটিই হবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় জরিমানার ঘটনা।তারা বিদ্যুতের দামে কারসাজি করার কারণে একদিকে প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোম্পানির ১৩ কোটি ৯০ লাখ ডলার ক্ষতি হয়েছে, অন্যদিকে বার্কলেস তিন কোটি ৪৯ লাখ ডলার লাভ করেছে। সূত্র: বিবিসি ও রয়টার্স