প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্গার কিং ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজ সহযোগী টিফিন বক্স লিমিটেড ধানমন্ডির ৪৩ নম্বর প্লটের (নতুন) ২-এ রোডে রেস্টুরেন্টটির চতুর্থ আউটলেটের যাত্রা শুরু করেছে। উদ্বোধনের দিন দুপুর ১২টা থেকেই ধানমন্ডির অতিথিরা ওয়াপার স্যান্ডউইচসহ আরও বৈচিত্র্যময় ও অসাধারণ সব মেন্যু উপভোগ করেন। পরিবারের সবাইকে নিয়ে একটি অসাধারণ সময় কাটানোর সুবিধার্থে ১৫০ আসনের নতুন এই আউটলেটে রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ কিডস-জোন। বিজ্ঞপ্তি