প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ১০ আগস্ট গুলশান ক্লাবের ল্যামডা হলে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি)। সংবাদ সম্মেলনে বার্জার পেইন্টসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মহসিন হাবীব চৌধুরী, মহাব্যবস্থাপক (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ, আইএবির প্রেসিডেন্ট আবু সাইদ এম আহমেদ, আর্কিটেক্ট এহসান খান প্রমুখ বক্তৃতা করেন। ২০০৩ সাল থেকে বার্জার দেশের প্রতিভাবান স্থপতিদের স্বীকৃতি প্রদান ও পুরস্কার দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।