বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার পুরস্কার অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে ৭ ডিসেম্বর সপ্তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগে ২০০৩ সাল থেকে দুই বছর পরপর দেশের প্রতিভাবান স্থপতিদের সেরা স্থাপনাগুলোকে স্বীকৃতি দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, আইএবির প্রেসিডেন্ট স্থপতি আবু সায়ীদ এম আহমেদ ও সপ্তম বিএইএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্থপতি এহসান খান। এবার মোট পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।