বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি।
৮ম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি।

৮ম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার (বি. এ. ই. এ)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার হয়ে গেল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০০৩ সাল থেকে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সহযোগিতায় দুই বছর পরপর এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচারক রূপালী চৌধুরী দেশের স্বনামধন্য স্থপতিদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট-স্থপতি কাজী গোলাম নাসির তার বক্তব্যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবারের প্রতিযোগিতার অ্যাওয়ার্ড কো-অর্ডিনেটর স্থপতি শাহনেওয়াজ মাসুদ।

অ্যাওয়ার্ড বিজয়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন রূপালী চৌধুরী এবং ক্রেস্ট তুলে দেন কাজী গোলাম নাসির।

অ্যাওয়ার্ড প্রোগ্রামের বিভিন্ন ক্যাটাগরিগুলো হলো—
১. সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স
২. মাল্টি-ফ্যামিলি রেসিডেন্স
৩. ইন্ডাস্ট্রিয়াল
৪. কমার্শিয়াল/মার্কেন্টাইল/কমার্শিয়াল আউটলেট
৫. কালচার, কনজারভেশন ও ইনস্টিটিউশন
৬. আরবান ল্যান্ডস্কেপ, রেনোভেশন ও আদারস এবং
৭. বার্জার ইয়াং আর্কিটেক্টস অ্যাওয়ার্ড।

সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স ক্যাটাগরিতে কুলাউড়াতে অবস্থিত গেস্ট বাংলো, এলএইচটিবির জন্য পুরস্কৃত হয়েছেন স্থপতি নাহাস আহমেদ খলিল, স্থপতি রাজিব হাসান চৌধুরী এবং স্থপতি মুমতাহিনা রিফাত রুবামা। এ ক্যাটাগরিতে কমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়েছেন স্থপতি মোহাম্মদ জাকিউল ইসলাম, স্থপতি নিতি মাহবুব এবং স্থপতি ওয়ারিস উল আম্বিয়া, কোনাবাড়ীতে অবস্থিত তাদের ভ্যাকেশন হাউস প্রকল্পের জন্য এবং স্থপতি রফিক আজম, তার ‘নিকুঞ্জ রেসিডেন্স’ প্রকল্পের জন্য।

মাল্টি-ফ্যামিলি রেসিডেন্স ক্যাটাগরিতে ঝিনাইদহের ‘সিটি-ওয়াইড কমিউনিটি আপগ্রেড’ প্রকল্পের জন্য পুরস্কার পান স্থপতি সুহেলী ফারজানা, স্থপতি খন্দকার হাসিবুল কবির, স্থপতি মাহমুদা আলম, স্থপতি এমারেল্ড উপমা বৈদ্য, স্থপতি রুবাইয়া নাসরিন এবং কক্সবাজারে অবস্থিত ‘রিজিয়া পরম্পরা’ প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছেন স্থপতি আসিফ মোহাম্মদ আহসানুল হক এবং স্থপতি আরিফা আক্তার।

কালচার/কনজারভেশন/ইনস্টিটিউশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন স্থপতি রফিক আজম, নোয়াখালীতে তার ‘এসএ ফ্যামিলি গ্রেভইয়ার্ড’ প্রকল্পের জন্য এবং স্থপতি খন্দকার মাহফুজ আলম যশোরে ‘এগারো শিব মন্দির, অভয়নগর’ প্রকল্পের জন্য।

কর্মাশিয়াল/মার্কেন্টাইল ক্যাটাগরিতে স্থপতি রাশেদ হাসান চৌধুরী, স্থপতি সায়েদিল আশরাফিন এবং স্থপতি ইমন মাহবুব চৌধুরী, উত্তরাতে ‘আজও আইডিয়া স্পেস’-এর জন্য পুরস্কৃত হয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের জন্য পুরস্কার গ্রহণ করেছেন স্থপতি নিশাত আফরোজ, স্থপতি সাকলাইন বুলবুল, স্থপতি সাকিব আহসান চৌধুরী এবং স্থপতি নাওয়াশ আক্তার।

ইয়াং আর্কিটেক্টস ক্যাটাগরিতে গাজীপুরে অবস্থিত ‘আম্বার ডেনিম মসজিদ’ প্রকল্পের জন্য পুরস্কৃত হয়েছেন স্থপতি লুত্ফুল্লাহিল মাজিদ।
এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় প্রখ্যাত স্থপতি বশিরুল হককে।