বার্জার ও কিউবির মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার লিমিটেড ও কিউবির মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তিটির আওতায় এখন থেকে বার্জার তাদের করপোরেট ইন্টারনেট সংযোগ হিসেবে কিউবির ইন্টারনেটসেবা ব্যবহার করবে। বার্জারের কর্মকর্তা-কর্মচারীরাও বিশেষ করপোরেট-সুবিধা পাবেন।বার্জার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মব্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউবির করপোরেট ও স্ট্র্যাটেজিক সেলসের ব্যবস্থাপক মেসবাউর রহমান ও সহকারী ব্যবস্থাপক নূর এ আলম এবং বার্জার লিমিটেডের কোম্পানি-সচিব আবদুল খালেক, মানবসম্পদ ও মহাব্যবস্থাপক হুমায়রা ফাতেমা হামিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।