প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে আইএবির নতুন সেন্টারে একটি সেমিনার হল প্রতিষ্ঠার ব্যাপারে এ চুক্তিতে স্বাক্ষর করেন বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টের প্রেসিডেন্ট আবু সাইদ এম আহমেদ। বার্জারের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।