বার্জার পেইন্টস ১০ টাকার শেয়ারের বিপরীতে ১৮ টাকা লভ্যাংশ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৮ টাকা লভ্যাংশ অনুমোদন করা হয়।কোম্পানির সভাপতি জেরাল্ড কে অ্যাডামসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, পরিচালক কে আর দাস, অনীল ভাল্লা, সুবীর বোস, আশফাক উর রহমান ও আবদুল খালেক উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ২০১০ সালের পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।