বার্জার পেইন্টসের এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে অ্যাডামস। সভায় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং পরিচালক কে আর দাস, অনীল ভাল্লা, সুবীর বোস, জাঁ-ক্লদ লুত্রই, এম আজিজুল হক, রিশমা কাউর, অভিজিৎ রয় ও আবদুল খালেক। সভায় ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ২২ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি