বার্জার পেইন্টসের ডিলারদের তুরস্ক ও স্পেন সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি তার ডিলারদের জন্য ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তুরস্ক ও স্পেন ভ্রমণের আয়োজন করে। এই ভ্রমণে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৩৮ জন ডিলারসহ চারজন কর্মকর্তা অংশ নেন।এই ভ্রমণকালে ডিলাররা তুরস্ক ও স্পেনের বিভিন্ন ঐতিহাসিক এবং প্রসিদ্ধ জায়গায় ঘুরে বেড়ান। এই ভ্রমণে ডিলারদের সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মহিসন হাবীব চৌধুরী, জেনারেল সেলস ম্যানেজার (ডেকোরেটিভ) সৈয়দ আবু আবেদ সাহেরসহ অন্য কর্মকর্তারা ছিলেন। বিজ্ঞপ্তি।