বার্জার পেইন্টসের বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২০১৬ সালের বার্ষিক বিক্রয় সম্মেলন। অনুষ্ঠানে বার্জারের ১৫০ জনের বেশি কর্মকর্তা অংশ নেন। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, আঞ্চলিক কর্মকর্তা এবং মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশলগুলো উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষে ২০১৫ সালে ব্যবসায় সর্বোচ্চ অবদান রাখা কর্মকর্তাদের ক্রেস্ট এবং প্রাইজমানি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।