প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে এডামসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, পরিচালক অনীল ভাল্লা, জাঁ-ক্লদ লুত্রই, আনিস এ খান, রিশমা কাউর ও আবদুল খালেক। সভায় ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ২২ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়। এতে করে অন্তর্বর্তীকালীন ১০ টাকা লভ্যাংশসহ ২০১৫ সালের মোট লভ্যাংশ দাঁড়ায় শেয়ারপ্রতি ৩৭ টাকা। বিজ্ঞপ্তি।