বার্জার পেইন্টসের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ‘নতুন রঙে সাজবে বাড়ি, আসবে সাথে নতুন গাড়ি’ শীর্ষক কার্যক্রমের মেগা র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে সম্প্রতি পুরস্কার বিতরণ করা হয়েছে।এই কার্যক্রমে টয়োটা গাড়ি জিতেছেন সৈয়দপুরের মো. শাহাদত মিয়া ও মালয়েশিয়ায় ভ্রমণের সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জের অজিত কুমার সাহা। এ ছাড়া সিলেটের মো. আনোয়ার হোসেন ও গাইবান্ধার গোপাল কুমার সাহা মোটরবাইক, কক্সবাজারের গৌতম কুমার দাশ, ঢাকার ওয়ারীর মো. সুমন মিয়া, আরমানিটোলার মো. হারুন অর রশীদ ও কামরাঙ্গীরচরের মো. দেলোয়ার হোসেন মোবাইল ফোনসেট জিতেছেন।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মহসিন হাবীব চৌধুরী, বিক্রয় মহাব্যবস্থাপক (ডেকোরেটিভ) সৈয়দ আবু আবেদ সাহের এবং বিপণনপ্রধান এ কে এম সাদেক নেওয়াজ। বিজ্ঞপ্তি।